• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎প্রতিমন্ত্রীর নাম ও সিল ব্যবহার করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার ভাণ্ডারিয়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম॥ গ্রেপ্তার-১ তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উদযাপন, প্রশাসনের অনুপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ এমপিকে উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধনের অভিযোগে তানোরে জামায়াতের বিক্ষোভ বরুড়ায় ট্রাকভর্তি মাদক উদ্ধার আশুলিয়ায় নব্য মেরামতকৃত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ​ যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি: আইনি তোয়াক্কা না করায় বাড়ছে ‘টাইম বোম্ব’ ঝুঁকি পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: সিসিক নির্বাচন: কে এই বিতর্কিত ‘ডেভিল রাজেশ জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বুড়িচংয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎প্রতিমন্ত্রীর নাম ও সিল ব্যবহার করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

‎রাসেল শেখ সুমন
‎ফকিরহাট উপজেলা প্রতিনিধি

বাগেরহাট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাটের এমপি ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্য করছিল একটি চক্র। সেই প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।

‎সোমবার (৩ আগস্ট) গ্রেফতার বেলা ১১ টার দিকে আদালতে পাঠানো হয়েছে।

‎মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

‎গ্রেফতার প্রতারকের নাম টুকু শেখ (৩৫)। তিনি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।

‎এর আগে, রোববার (২ আগস্ট) মোংলা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

‎পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন দফতরে অবৈধ তদবির ও ফায়দা হাসিলের চেষ্টা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য অনুযায়ী পুলিশ প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে মোংলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

‎এ সময় গ্রেফতার টুকুর নিকট থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত একটি সিল এবং একটি অফিশিয়াল স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়, যা তারা প্রতারণার কাজে ব্যবহার করত।

‎এ ঘটনায় রোববার দিবাগত রাতেই গ্রেফতার আসামি এবং তার সহযোগীদের বিরুদ্ধে মোংলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

‎ওসি মো. আতিকুর রহমান জানান, চক্রের বাকী সদস্যদের গ্রেফতার এবং পুরো নেটওয়ার্কের হোতাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd