• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শাহ আলম অভিকে বহিষ্কার করল বাংলাদেশ সুপ্রিম পার্টি সিলেটে প্রিপেইড বিদ্যুৎ মিটারে ‘ভুতুড়ে’ কাণ্ড: হঠাৎ টাকা উধাও হওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: এমপি মশিউর রহমান খান কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন সিলেটে সেলফি ব্রিজে তরুণকে কু/পি/য়ে হ/ত্যা সিলেটে অবৈধ ক্রস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণ তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দেশে বিক্রি হওয়া ৩৪ টুথপেষ্ট এর ২৬ টিতেই মাইক্রোপ্লাস্টিক, নিরাপদ মাত্র ৮ টি সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

সিলেটে সেলফি ব্রিজে তরুণকে কু/পি/য়ে হ/ত্যা

Reporter Name / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আহমেদ আকবর

দক্ষিণ সুরমা প্রতিনিধি সিলেট

সিলেট নগরীর কাজিরবাজার এলাকার সেলফি ব্রিজে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে কাজিরবাজার সেলফি ব্রিজের মাঝামাঝি স্থানে ওই তরুণকে লক্ষ্য করে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন ও পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন।সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd