• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
​ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার স্বর্নালংকার হাতিয়ে নিল প্রতারক চক্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর — প্রতিমন্ত্রী সোহেল মনজুর নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার মাগুরায় দুই দফায় ৩২ হাজার ইয়াবা উদ্ধার, মাদক কারবারের নেপথ্যে কারা?

‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তিতে ব্রাজিল

Reporter Name / ২০৮ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

জাহিদ হাসান

বিশেষ প্রতিনিধি

প্রত্যাশিত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন ব্রাজিলের মিডফিল্ডার দানিলো। তাঁর মতে, প্রথমার্ধে দলের খেলায় এতটাই অগোছালো ভাব ছিল যে ভাগ্য সহায় না হলে আরও গোল হজম করতে হতে পারত।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২১ মিনিটে পিছিয়ে পড়ে ব্রাজিল। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা মরক্কো শুরু থেকেই ব্রাজিলকে চাপে রাখে। তবে ১১ মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে সেলেসাওরা। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।

ম্যাচের ৮০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা দানিলো খেলা শেষে সাংবাদিকদের বলেন,
“প্রথমার্ধে আমরা খুবই বাজে খেলেছি। মাঠে আমাদের অবস্থান, টেকনিক, ট্যাকটিক্স—কোনো দিক থেকেই আমরা ভালো ছিলাম না। আমরা খুবই স্নায়ুচাপে ছিলাম, উদ্বিগ্নও ছিলাম। নিজেদের ভুলের কারণেই বারবার বিপদে পড়েছি। ভাগ্যিস, প্রথমার্ধে আরও বেশি গোল হজম করে পিছিয়ে পড়িনি।”

তবে দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট এই মিডফিল্ডার। তাঁর বিশ্বাস, বিরতির পর কৌশলগত পরিবর্তন এবং ঘুরে দাঁড়ানোর মানসিকতা পরবর্তী ম্যাচগুলোর জন্য দলকে আত্মবিশ্বাস জোগাবে।

দানিলো বলেন, “দ্বিতীয়ার্ধে আমরা বলের দখল রাখতে পেরেছি এবং সুযোগও তৈরি করেছি। এসব বিষয় আমাদের পরের ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস দেবে।”
অন্যদিকে অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোও স্বীকার করেছেন, ব্রাজিল তাদের কাঙ্ক্ষিত সূচনা করতে পারেনি। তিনি বলেন,
“আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে, কারণ তাদের খেলোয়াড়েরাও বেশ মানসম্পন্ন। আমরা সব সময় জয় দিয়ে শুরু করতে চাই। কিন্তু এটি ছিল দুর্দান্ত এক প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ। এটা মোটেও ‘স্বপ্নের মতো শুরু’ ছিল না।”

ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয়ার্ধের লড়াকু পারফরম্যান্স থেকেই ইতিবাচক দিক খুঁজছে ব্রাজিল শিবির। এখন পরবর্তী ম্যাচে জয় পেয়েই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাদের।

ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২০ জুন, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd