• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তারুণ্যের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ আয়োজন দক্ষিণ সুরমায় মাদকের স্বর্গরাজ্য: কিন ব্রিজ, সুইপার কলোনি ও কুমিল্লা পট্টিতে কোটি টাকার রমরমা ব্যবসা ডাক্তারি নথি ও ছবি ব্যবহার করে সুবেল আহমেদের প্রতারণা: সতর্ক থাকার আহ্বান ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২ এআই প্রযুক্তিতে ভিডিও বিকৃত করে ইয়াবা সেবনের অপপ্রচার: বিএনপি নেতার প্রতিবাদ কলমের শক্তি নাকি টাকার প্রভাব? -সাংবাদিক মোঃ শাহজাহান বাশার হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট-এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ দৌলতখানের সৈয়দপুর বিএনপি বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাগেরহাট জজ আদালতে ছাদের পলেস্তারা খসে ৫ বিচারপ্রার্থী আহত, পুরোনো ভবন নিয়ে উদ্বেগ সংবাদ উপস্থাপনা: কণ্ঠের উচ্চতা নয়, বিশ্বাসযোগ্যতাই মূল শক্তি

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট-এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

১৩ বছরে মানবকল্যাণে ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়, চলতি বছরে শিক্ষা, চিকিৎসা ও সামাজিক সহায়তায় ৬০ লাখ টাকা বিতরণ; চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য ৫ লাখ টাকার জরুরি ত্রাণ তহবিল ঘোষণা

প্রতিষ্ঠার পর গত ১৩ বছরে শিক্ষা, চিকিৎসা, সামাজিক কল্যাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে মোট ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করেছে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট। চলতি অর্থবছরে বিভিন্ন ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসাসেবা ও সামাজিক সহায়তা কর্মসূচিতে প্রায় ৬০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক অতিবৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৫ লাখ টাকার জরুরি প্রাথমিক ত্রাণ তহবিল ঘোষণা করেছে ট্রাস্ট।

শনিবার (১১ জুলাই) রাজধানীর মিরপুর-১-এর জমজম কনভেনশন হলে অনুষ্ঠিত ট্রাস্টের ১১তম বার্ষিক সাধারণ সভা ও মাইজভাণ্ডারী খলিফা সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত খলিফা, ট্রাস্টি, প্রতিনিধি, আলেম, শিক্ষাবিদ, সমাজসেবী, ভক্ত-আশেকান এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান আওলাদে রাসুল (দ.) হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।

বার্ষিক প্রতিবেদনে ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই ট্রাস্ট প্রতি বছর স্বাধীন নিরীক্ষার (ইন্ডিপেনডেন্ট অডিট) মাধ্যমে আর্থিক হিসাব প্রস্তুত করে সাধারণ সভায় সদস্যদের সামনে উপস্থাপন করে আসছে। তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন ট্রাস্ট পরিচালনার মৌলিক নীতি হিসেবে অনুসৃত হচ্ছে।

তিনি আরও জানান, চলতি অর্থবছরে শিক্ষা, চিকিৎসা, ব্যক্তিগত সহায়তা এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মসূচিতে প্রায় ৬০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মানবকল্যাণমূলক কার্যক্রমে ট্রাস্টের মোট ব্যয় দাঁড়িয়েছে ৯ কোটি ৬০ লাখ টাকা।

সভাপতির বক্তব্যে হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী বলেন, মাইজভাণ্ডারী তরিকার শিক্ষা কেবল আধ্যাত্মিক সাধনার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানবপ্রেম, নৈতিকতা, আত্মশুদ্ধি, সহনশীলতা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শভিত্তিক মানবকল্যাণের একটি সমন্বিত দর্শন।

তিনি বলেন, বিশ্বব্যাপী মূল্যবোধের সংকট, সামাজিক বিভাজন ও মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় আধ্যাত্মিক চেতনা, নৈতিক শিক্ষা এবং সংগঠিত মানবসেবামূলক কার্যক্রমের বিকল্প নেই। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যুব উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগকে আরও প্রাতিষ্ঠানিক ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাস্ট চেয়ারম্যান ৫ লাখ টাকার জরুরি ত্রাণ তহবিল ঘোষণা করেন। তিনি জানান, ট্রাস্টের চট্টগ্রাম জেলা প্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া হবে।

তিনি দেশের বিত্তবান ব্যক্তি, শিল্পোদ্যোক্তা ও সমাজসেবীদের দুর্যোগকালে সংগঠিত মানবসেবামূলক উদ্যোগকে শক্তিশালী করতে এবং আর্তমানবতার সেবায় ট্রাস্টের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভায় ট্রাস্টের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, মানবিক কার্যক্রম সম্প্রসারণ এবং দেশ-বিদেশে মাইজভাণ্ডারী আদর্শের প্রচার নিয়ে আলোচনা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন।

আলোচনায় অংশ নেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় মহাসচিব ও ট্রাস্টের সদস্য খলিফা মোহাম্মদ আলমগীর খান, প্রফেসর শহীদ মঞ্জুর, শাহসুফি হযরত জহুরুল মোবারকী, মাওলানা মুফতি বাকি বিল্লাহ আল-আজহারী, মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, খলিফা কবির চৌধুরীসহ বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও সংগঠকরা।

বক্তারা বলেন, নৈতিক শিক্ষা, আধ্যাত্মিক চেতনা, সামাজিক সম্প্রীতি এবং প্রাতিষ্ঠানিক জনকল্যাণমূলক উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে একটি মানবিক ও টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব। এজন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, যুব উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনের সমাপ্তিতে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সমগ্র মানবজাতির শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (ম.জি.আ.)। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মুফতি এইচ. এম. মাকসুদুর রহমান ও দিদার হোসেন রিমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd