• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মধ্য মমিনগঞ্জ জামে মসজিদের মেহরাবের টাইলস দিলেন হাজী সোহেল কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট ‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন তানোরে ছাগল-ভেড়ার পি.পি.আর. রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

এআই প্রযুক্তিতে ভিডিও বিকৃত করে ইয়াবা সেবনের অপপ্রচার: বিএনপি নেতার প্রতিবাদ

Reporter Name / ২১২ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ইয়াবা সেবনের ভিডিওকে এআই প্রযুক্তিতে বিকৃতভাবে তৈরি করা বলে দাবি করেছেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, সম্প্রতি তার নামে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি বিকৃতভাবে তৈরি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আনোয়ার হোসেন দাবি করেন, দীর্ঘ প্রায় এক বছর ধরে একটি সংঘবদ্ধ চক্র ওই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করে আসছে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, আমি কোনো ধরনের মাদক সেবনের সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষভাবে তদন্ত করলে প্রকৃত সত্য উদঘাটিত হবে।

প্রতিবাদলিপিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিএনপির এই নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd