• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মধ্য মমিনগঞ্জ জামে মসজিদের মেহরাবের টাইলস দিলেন হাজী সোহেল কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট ‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

দৌলতখানের সৈয়দপুর বিএনপি বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড,

Reporter Name / ১৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা

ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর বিএনপি বাজারে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় একটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং পাশের কয়েকটি দোকানও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক নাজিমুদ্দিন জানান, আগুনে তার দোকানের মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জাম পুড়ে গেছে। এতে তার প্রায় ১০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। দীর্ঘদিনের কষ্টে গড়ে তোলা ব্যবসা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাওয়ায় তিনি সরকারি সহযোগিতা কামনা করেন।
অগ্নিকাণ্ডের পর বাজার ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। ব্যবসায়ী রিয়াজ, ফরিদ ডাক্তার ও জাল সুতা ব্যবসায়ী মিজান বলেন, ফায়ার সার্ভিস সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারলে ক্ষতির পরিমাণ অনেক কম হতো। আগুন লাগার পর আমরা দ্রুত খবর দিলেও তাদের আসতে বিলম্ব হয়েছে। সেই সময়ের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের দেরিতে পৌঁছানো নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা আরও জানান, বাজারে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং পুরোনো বৈদ্যুতিক সংযোগের কারণে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি দীর্ঘদিন ধরে ছিল। তারা বাজারের বৈদ্যুতিক লাইন পরীক্ষা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার এবং নিয়মিত নিরাপত্তা তদারকির দাবি জানান।
অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো বাজার এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসন এবং প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলমান রয়েছে।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd