• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলতলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুই সপ্তাহে হাসপাতালে ভর্তি ২১ রোগী আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবন নিলামে বিক্রি ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফুলতলায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে ১ জনের ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান মামলার বাদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ চাঁদপুরে জমি বিরোধের জেরে আব্দুর রব খানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার; পরিবারের দাবি, মীমাংসার নামে ৩০ হাজার টাকা দাবি, পরে ৩ লাখ টাকার চাপ নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

Reporter Name / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে ছয় কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৬। আটককৃতদের মঙ্গলবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল সোমবার বিকালে কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে পিরোজপুর জেলা সদর উপজেলার জুসখোলা এলাকার মো: সোহরাব হোসেন মাঝির ছেলে ছাইম মাঝি (২০) এবং বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার জিওধারা এলাকার শাহজামাল হাওলাদারের ছেলে মো: তুহিন হাওলাদার (১৫) কে আটক করে। এসময় তাদের কাছে থাতা ছয় কেজি গাঁজা উদ্ধার করে। যার মূল্য এক লক্ষ আশি হাজার টাকা। পরে আটকৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজাসহ আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd