• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক সাইফুর রহমান দুলাল ​ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার স্বর্নালংকার হাতিয়ে নিল প্রতারক চক্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর — প্রতিমন্ত্রী সোহেল মনজুর নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক

Reporter Name / ১১৮ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আহমেদ আকবর

সিলেট

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির বার্ষিক পরিদর্শন সম্পন্ন হয়েছে। আজ রোববার (১৯ জুলাই) দুপুর ২টায় এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।ফাঁড়িটি পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ এনামুল হক।ফাঁড়িতে পৌঁছালে অতিরিক্ত পুলিশ কমিশনারকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান

সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপলু চৌধুরী। এ সময় ফাঁড়িতে কর্মরত অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক ফাঁড়ির সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি ফাঁড়িতে সংরক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্টার ও নথিপত্র, ভৌত অবকাঠামো, জব্দকৃত আলামত এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম খতিয়ে দেখেন।

একই সাথে ফাঁড়ির চারপাশের পরিবেশ ও পরিচ্ছন্নতাও পরিদর্শন করেন তিনি।পরিদর্শন শেষে তিনি ফাঁড়িতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দকে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd