• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে যুবক নূর ইসলাম হ/ত্যা: ই/য়া/বা কেনাবেচার ৫০০ টাকার জেরে খু/ন ভান্ডারিয়ায় পৌনে ১ কোটি টাকা আত্মসাৎসহ ২৪ অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ পিরোজপুরে দুই শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা নাগেশ্বরীতে জরাজীর্ণ ছাপরা ঘরে মানবেতর জীবন: ৯৯ বছরের মা ও ৬২ বছরের মেয়ের পাশে দাঁড়ানোর আহ্বান তানোরে সরকারি রাস্তার পাশের গাছ কাটায় থানায় লিখিত অভিযোগ এসপির কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য তানোরে ৭০ পিস ই/য়া/বা সহ যুবক আ/ট/ক নাগেশ্বরীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটিতে আলহাজ হারিসুল বারী রনি নাগেশ্বরীর ২নং রায়গঞ্জ ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে মো. ইউসুফ আলীর প্রার্থিতা ঘোষণা

সিলেটে যুবক নূর ইসলাম হ/ত্যা: ই/য়া/বা কেনাবেচার ৫০০ টাকার জেরে খু/ন

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

আহমেদ আকবর

সিলেট

সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার কুমিল্লা পট্টিতে ইয়াবা কেনাবেচার মাত্র ৫০০ টাকার দ্বন্দ্বের জেরে নূর ইসলাম (২৫) নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার মূল অভিযুক্ত শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নূর ইসলাম দক্ষিণ সুরমার ভার্থখলা কুমিল্লা পট্টির মেস্তরি মিয়ার ছেলে। এলাকায় চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী অন্তরের ছোট ভাই শাহীনের সঙ্গে তার ইয়াবা কেনাবেচার টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে শাহীন প্রকাশ্য দিবালোকে নূর ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।হত্যাকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ।

পরিদর্শনে যান দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান, ফাঁড়ির ইনচার্জ মো. মফিজুল ইসলাম ও সহকারী ইনচার্জ কামরুজ্জামানসহ পুলিশের একটি বিশেষ ইনভেস্টিগেশন টিম।

দক্ষিণ সুরমা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের পর পরই খুনিকে শনাক্ত করে পুলিশ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে লালাবাজার এলাকা থেকে মূল অভিযুক্ত শাহীনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত শাহীনকে আজ (বৃহস্পতিবার) সকালে আদালতে প্রেরণ করা হবে।সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রধান আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্য কোনো অপরাধী বা নেপথ্যের ইন্ধনদাতাদের খুঁজে বের করতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd