মোঃ মুমিনুল ইসলাম মনিয়া
কানাইঘাট উপজেলা প্রতিনিধি
জনাব মোঃ আব্দুল আউয়াল, অফিসার ইনচার্জ, কানাইঘাট থানা, সিলেট মহোদয়ের দিক নির্দেশনায় এসআই(নিঃ)/আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২৫/০৮/২০২৫ইং তারিখ
দিবাগত রাতে কানাইঘাট বাজারে অভিযান পরিচালনা কানাইঘাট থানার
মামলা নং-১৭(০৮)২৫ (ধর্ষণ মামলা) এর তদন্তে প্রাপ্ত আসামী সিদ্দিক আহমদ (২০), পিতা-মৃত আলা উদ্দিন, সাং-কালিনগর, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে অদ্য ২৬/০৮/২০২৫ইং তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।