মোঃ জাফর হোসেন নলছিটি, ঝালকাঠি
দপদপিয়া বকুলতলা এলাকায় ওসি তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে বিশেষ অভিযান।
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া বকুলতলা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ মোঃ রাজিব সিকদার (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশের এসআই রুম্মান ও এএসআই জসিমসহ থানা পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দপদপিয়া এলাকার বাসিন্দা মৃত আমির আলী সিকদারের ছেলে রাজিব সিকদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক রাজিব সিকদারকে উদ্ধার করা ইয়াবাসহ নলছিটি থানায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।