নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, সাঈদী হোসেন
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার ১ ও ২ ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে পুলিশিংয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পু “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এবং “যে মুখে ডাকি মা, সেই মুখে মাদক না”—এই স্লোগানগুলোকে সামনে রেখে সমাজকে মাদকমুক্ত ও নিরাপদ রাখার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
২৫ অক্টোবর ২০২৬ তারিখে বাদ মাগরিব বল্লভপুর ভাসানী বাজার এলাকায় এই সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বণিক সমিতি নাগেশ্বরীর সহ-সাধারণ সম্পাদক ও আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব মো: মাহমুদ হাসান (হাজী
সোহেল)।
উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী, কুড়িগ্রামের উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আলাউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য সচিব জনাব মো: আজিজুল হক,
নাগেশ্বরী উপজেলা শাখার শিক্ষক সমিতির সভাপতি জনাব মো: শহিদুল ইসলাম, নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য মো: আব্দুল মান্নান প্রধান এছাড়া বাংলাদেশ ছাত্র ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো:সোহেল রানা।
সভায় বক্তারা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সভার আয়োজন করে: কমিউনিটি পুলিশ বল্লভপুর ভাসানী বাজার ১ ও ২ নং ওয়ার্ড যুব সমাজ, নাগেশ্বরী, কুড়িগ্রাম।