• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সারাদেশ আবার জুলাই এলে বিপ্লবী সরকার গড়তে প্রস্তুত:মাসুমা হাদি

Reporter Name / ১০৩ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

স্টাফ রিপোটারঃ মোঃ জাফর হোসেন

দেশে আবার ‘জুলাই’ পরিস্থিতি তৈরি হলে বিপ্লবী সরকার গঠনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।

সোমবার (১২ জানুয়ারি) রাতে নলছিটি শহিদ মিনার মাঠে আয়োজিত ওসমান হাদি ব্যাডমিন্টন টুর্নামেন্টে তিনি এসব কথা বলেন।

মাসুমা হাদি বলেন,“আগেরবার আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারিনি। দালালদের চাপে ও ক্ষমতাবাজদের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়েছে। তবে আবার যদি জুলাই আসে, তাহলে আমরা প্রস্তুত থাকব। বিপ্লবী সরকার করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,“ওসমান হাদির কোনো দলীয় পরিচয় নেই। তার একটাই পরিচয় বাংলাদেশপন্থী। তার অনুসারীরাও বাংলাদেশের পক্ষেই দালালি করে, কোনো বিদেশি শক্তির জন্য নয়। তারা ক্ষমতার জন্য দালালি করে না।”

ওসমান হাদির হত্যার বিচার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন,“পঞ্চগড়ে বিচার দাবিতে হওয়া বিক্ষোভে সেনাবাহিনী আন্দোলনকারীদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। এতে মানুষ ভয় পায়নি, বরং আরও ক্ষুব্ধ হয়েছে। জনগণের করের টাকায় চলা বাহিনী কীভাবে ন্যায্য দাবিতে রাস্তায় নামা মানুষের গায়ে হাত তোলে?তিনি সবাইকে ভয় না পেয়ে সোচ্চার থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব।বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ এবং ওসমান হাদির ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd