• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে আর ফেরেনি কুবি শিক্ষকের ছেলে কেদার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুকিদের প্রার্থিতা ঘোষণা, এলাকায় আলোচনা রংপুরের লংমার্চ সফল করতে নাগেশ্বরীতে ১১ দলীয় জোটের স্বাগত মিছিল বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন: শরিয়াহ আইন প্রতিষ্ঠা ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ফুটবলের উত্তাপে কাঁপল চর বিষ্ণুপুর নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলায় কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নাগেশ্বরী থানা পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বুড়িচংয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ঊষা’র কমিটি গঠনের প্রস্তুতি সভা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ৮৮৮ ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার। আটক-৭৫

বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে আর ফেরেনি কুবি শিক্ষকের ছেলে

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মো. শাহজাহান বাশার

কুমিল্লার কোটবাড়ী গন্ধমতি এলাকা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী গন্ধমতি এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে সে তার আইফোন সঙ্গে নিয়ে বের হয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে পাঞ্জাবি ছিল।

অপ্রতীমের মা ড. নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ছেলেকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি জানান, বিকেল ৩টার পর থেকে ছেলের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তার সঙ্গে থাকা ফোনের নম্বর ট্র্যাক করেও কোনো অবস্থান শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, ফোনটি বর্তমানে অপ্রতীমের কাছে নেই।

এ বিষয়ে যোগাযোগের জন্য পরিবার থেকে ০১৯৭৪৮৮৮৬৬৫ নম্বর দেওয়া হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল হাসান জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

ওসি আরও জানান, অপ্রতীমের সম্ভাব্য চলাচলের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আরও কিছু ফুটেজ সংগ্রহের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে পাওয়া ফুটেজে তাকে কয়েকটি দোকানের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে।

এ ছাড়া অপ্রতীমের সঙ্গে থাকা ফোনটির সর্বশেষ অবস্থান এবং কোথায় ফোনটি বন্ধ হয়েছে, সেটিও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পরিবার ও পুলিশের পক্ষ থেকে অপ্রতীমের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পরিবারের দেওয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd