• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত নজরুল বর্ষ উপলক্ষে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান নাগেশ্বরীতে দলিল লেখকদের ৭ দফা দাবিতে প্রতিবাদ সভা ও মহাসড়কে মিছিল সম্মাননার মঞ্চে হাবিবুল হকের নতুন অধ্যায়,টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬ ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’-এর সভাপতি নির্বাচিত ভান্ডারিয়ায় মাদক সেবি যুককে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় পরিচয়হীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা তানোরে এনসিপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগ বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে আর ফেরেনি কুবি শিক্ষকের ছেলে

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ মাছুম বিল্লাহ

বরিশালের উজিরপুর উপজেলার রাজাপুর গ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মিনি ম্যারাথন। মাদক থেকে দূরে থেকে তরুণ সমাজকে সুস্থ ও সুন্দর জীবনের প্রতি উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
শনিবার ১৯ সেপ্টেম্বর আয়োজিত ৮ কিলোমিটার এ মিনি ম্যারাথনে ১৫ থেকে ৫৬ বছর বয়সী মোট ৫০ জন অংশগ্রহণ করেন। দৌড় শেষ করার জন্য নির্ধারিত সময় ছিল ৮০ মিনিট। তবে অংশগ্রহণকারীদের অনেকেই নির্ধারিত সময়ের আগেই দৌড় সম্পন্ন করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী সচেতনতা তৈরি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। দৌড়ের পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তাও ছড়িয়ে দেওয়া হয়।
মিনি ম্যারাথনের প্রধান উদ্যোক্তা ছিলেন ব্যাংকার ও শিক্ষানুরাগী আমিন শহীদ। অনুষ্ঠান পরিচালনা করেন রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এ. বি. সিদ্দিকী। সার্বিক সহযোগিতায় ছিলেন নাজমুল হাসান।
আয়োজনে স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘অদম্য বাংলাদেশ। প্রতিষ্ঠানটির উদ্যোগে ম্যারাথনে অংশ নেওয়া সকলের জন্য জার্সি ও হালকা নাশতার ব্যবস্থা করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে ইমন পাইক চ্যাম্পিয়ন, ওয়াহিদুল দ্বিতীয় এবং পলাশ সমাদ্দার তৃতীয় স্থান অর্জন করেন।
আয়োজকরা বলেন, এটি ছোট পরিসরের আয়োজন হলেও এর বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাদক নয় সুস্থ জীবন চাই। খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে তরুণদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
রাজাপুরের এ আয়োজন স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। আয়োজকদের প্রত্যাশা ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন মাদকবিরোধী কর্মসূচি আয়োজন করা হবে। বার্তা একটাই মাদকের বিরুদ্ধে আমাদের দৌড় চলুক সুস্থ জীবনের পথে এগিয়ে যাক তরুণ সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd