ভান্ডারিয় জেলা প্রতিনিধি :
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ফেরদৌস খান, (২৪) নামে মাদকসেবি এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেমবর) দুপুর ১২টার দিকে উপজেলার নদমুল্লা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ির সামনে থেকে মাদকসেবনরত অবস্থায় ফেরদৌস খানকে গ্রেপ্তার করে পুলিশ ।
সে উপজেলার নদমুলা ইউনিয়ন ২নম্বর ওয়ার্ডের চিংগুড়িয়া গ্রামের আলম খান এর ছেলে।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া তাকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা করা হয়।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দণ্ডিত আসামিকে কাগারারে পাঠানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তি ও মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।