নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে ড্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল এই কমিটির অনুমোদন দেন।
১৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ডা. মোঃ মাহফুজার রহমান (মারুফ)-কে সভাপতি এবং ডা. মোঃ নুরনবী ইসলাম (নয়ন)-কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন
উপদেষ্টা: ডা. মোঃ শাহাদাত হোসেন। উপদেষ্টা: ডা. মোঃ মাহফুজুর রহমান সরকার (মুকুল)। সিনিয়র সহ-সভাপতি: ডা. মোঃ শামসুল আলম। সহ-সভাপতি: ডা. মোঃ রেদওয়ান ফেরদৌস (সজীব)। সহ-সভাপতি: ডা. জান্নাতুল ফেরদাউস (মুন্নী)। সিনিয়র যুগ্ম-সম্পাদক: ডা. এ.কে.এম রকিবুল হাসান (বাঁধন)। যুগ্ম-সম্পাদক: ডা. হোসাইন মোহাম্মদ (মামুন)। কোষাধ্যক্ষ: ডা. মোঃ রেদওয়ানুল ইসলাম (রাফী)।সাংগঠনিক সম্পাদক: ডা. মোঃ আক্তারুজ্জামান।
দপ্তর সম্পাদক: ডা. মোঃ নাজমুল হোসাইন। প্রচার সম্পাদক: ডা. সজীব কুমার রুদ্র। প্রকাশনা সম্পাদক: ডা. মারুফা জাহান (মীম)। বিজ্ঞান বিষয়ক সম্পাদক: ডা. মোঃ খালেদ সাইফুল্লাহ (শোভন)। সাহিত্য বিষয়ক সম্পাদক: ডা. খায়রুম মুনিরা। সমাজকল্যাণ সম্পাদক: ডা. মোঃ জিফাত রায়হান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: ডা. মোঃ জয়নাদ আবেদীন (হীরা)। আপ্যায়ন বিষয়ক সম্পাদক: ডা. হাসিমু তিথি। দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক: ডা. মোঃ আরিফুল হাসান।
এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে ৫ জন চিকিৎসককে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন— ডা. অমিত কুমার বসু, ডা. মোঃ মাইদুল ইসলাম (মিলন), ডা. মোঃ নুরনবী আনছারী, ডা. মোঃ সুজাউদ্দৌলা (সুজন) এবং ডা. মাহমুদা আফরিন (লিমা)।