• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ব্রাহ্মণপাড়ায় এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য: আনন্দ র‍্যালী ও উল্লাস ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, ২৪ ঘণ্টার ব্যবধানে ফের পরিবর্তন; বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা রাজশাহীতে অতিরিক্ত আইজি সরদার নূরুল আমিনকে স্বাগত জানালেন আরএমপি পুলিশ কমিশনার ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আনিস ফুলতলায় মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বুড়িচংয়ে এডভোকেট ফজলুল হককে সংবর্ধনা, মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুম নির্মাণে এক লাখ টাকা অনুদান ঘোষণা তানোরে স্বামী, শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে নির্যাতনের শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ও আমাদের সামাজিক দায়বদ্ধতা নাগেশ্বরীতে ডিএম একাডেমীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত ও স্থানান্তরিত

পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

Reporter Name / ১৫৬ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করেছে বিএনপি।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পিরোজপুর পৌরসভার কুমারখালি এলাকার কাজীবাড়ি খালে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় খাল ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন বিএনপির নেতাকর্মীরা।

পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা বলেন, ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd