• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক সাইফুর রহমান দুলাল ​ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার স্বর্নালংকার হাতিয়ে নিল প্রতারক চক্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর — প্রতিমন্ত্রী সোহেল মনজুর নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

রাজধানীর ঢাকা উত্তরা খিলক্ষেত এলাকায় দুই চাঁদা আদায়কারীকে গ্রেফতার করেছেন সেনাবাহিনী

Reporter Name / ৩৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

মো. আরাফাত হোসেন
স্টাফ রিপোর্টার

রাজধানীর ঢাকা উত্তরা খিলক্ষেত এলাকায় বাজারে দুই চাঁদা আদায়কারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি দল। দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল ২০২৫ তারিখ, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খিলক্ষেত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে স্থানীয় দোকানপাট হতে নিয়মিত চাঁদা আদায়কারী মোঃ আব্দুর রহিম এবং মনির হোসেন লিটন নামক দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।উল্লেখ্য, উক্ত দুইজন চাঁদাবাজ নিয়মিতভাবে খিলক্ষেত এলাকার বিভিন্ন দোকানপাট হতে দৈনিক হারে চাঁদা আদায় করে থাকে। এছাড়াও চাঁদাবাজ মোঃ মনির হোসেন লিটনের বিরুদ্ধে বিভিন্ন ধরণের ৮টি মামলা রয়েছে। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য খিলক্ষেত থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সেনাবাহিনী কর্তৃক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd