• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
​দৌলতখানে দেওয়ানি মামলার জেরে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক সাইফুর রহমান দুলাল ​ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার স্বর্নালংকার হাতিয়ে নিল প্রতারক চক্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর — প্রতিমন্ত্রী সোহেল মনজুর নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের

মধ্যনগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ২

Reporter Name / ২৫০ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ টহল অভিযানে দুটি এয়ারগান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে মধ্যনগর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে উপজেলার সদর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প্রথমে ঝুমকা ইলেকট্রনিক্সের একটি গোডাউন থেকে মোঃ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে প্রীতিম ইলেকট্রনিক্স ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মোঃ মিজানুর রহমান ফরহাদকে আটক করা হয়।

অভিযানকালে ভারতীয় তৈরি এনএক্স-২০০ মডেলের দুটি এয়ারগান এবং ৯৬৫ রাউন্ড এ্যামোনিশন জব্দ করা হয় বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।

আটককৃতদের মধ্যে জাহাঙ্গীর আলম মধ্যনগর গ্রামের বাসিন্দা নেহার উদ্দিনের ছেলে এবং মিজানুর রহমান ফরহাদ হাবিবুর রহমানের ছেলে।

সেনাবাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd