শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় থানা পুলিশ ও অস্থায়ী সেনা ক্যাম্পের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একজন আসামি পালিয়ে যায়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে মধ্যনগর থানাধীন ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের গলহা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রবিন মিয়া (২৪), পিতা: নুরুল আমীন তালুকদার, সাইফুল তালুকদার (৪৫), পিতা: মোঃ সোনা মিয়া তালুকদার
উভয়ের বাড়ি গলহা গ্রাম, মধ্যনগর সদর ইউনিয়নে।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহিন মন্ডল (২৫), পিতা: মৃত সাহেদ আলী নামের অপর এক আসামি পালিয়ে যায়।
পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলাম-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এবং মধ্যনগর অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা যৌথভাবে অভিযানে অংশ নেন। অভিযানে গ্রেপ্তারকৃতদের বসতঘর থেকেt ৪টি রামদা, ৫টি ছুরি, তারের তৈরি ১টি এসডব্লিউআর (SWR) স্টিক, ৬টি দেশীয় দা, ২টি ফলা, ১টি ফাইল, ২টি চাপাতি, ১টি হ্যামার, ৫টি বল্লম, ৭টি বর্ষা, ৬টি টেডা, ৪২টি তীর ও ১টি ধনুক উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তারকৃতদের মধ্যনগর থানায় নিয়ে এসে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।
থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে বুধবার (২৮ জানুয়ারি) যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।