শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার চামরদানি ইউনিয়নের বিছরাকান্দা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি মো. মুন্না (২০)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি একই গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।
এছাড়া পৃথক এক অভিযানে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা এলাকা থেকে শফিকুল ইসলাম (১৮) ও মো. ইমরান আহমেদ (২৪)-কে গ্রেপ্তার করে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভবঘুরে হিসেবে ঘোরাফেরা করা এবং প্রকাশ্যে কোনো বৈধ জীবিকার সঙ্গে সম্পৃক্ত না থাকায় তাদের আটক করা হয়।
শফিকুল ইসলাম ইউনিয়নের বুড়িপত্তন গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং মো. ইমরান আহমেদ মির্জাপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের থানায় নিয়ে আসা হয়েছে। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।