• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে বেড়েছে ফার্মের মুরগির দাম: যা জানা গেল তারুণ্যের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ আয়োজন দক্ষিণ সুরমায় মাদকের স্বর্গরাজ্য: কিন ব্রিজ, সুইপার কলোনি ও কুমিল্লা পট্টিতে কোটি টাকার রমরমা ব্যবসা ডাক্তারি নথি ও ছবি ব্যবহার করে সুবেল আহমেদের প্রতারণা: সতর্ক থাকার আহ্বান ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২ এআই প্রযুক্তিতে ভিডিও বিকৃত করে ইয়াবা সেবনের অপপ্রচার: বিএনপি নেতার প্রতিবাদ কলমের শক্তি নাকি টাকার প্রভাব? -সাংবাদিক মোঃ শাহজাহান বাশার হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট-এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ দৌলতখানের সৈয়দপুর বিএনপি বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড,

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

সাম্প্রতিক সময়ে উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় দায়েরকৃত মামলার সূত্র ধরে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

​গত ২৭ মে সন্ধ্যা থেকে ২৯ মে সকালের মধ্যে যেকোনো সময় ব্রাহ্মণপাড়া থানাধীন ১নং মাধবপুর ইউনিয়নের মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরের বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। এই ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মামলা রুজু করা হয়।

​মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. জালাল উদ্দিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত আসামি মো. ইমন ওরফে ইমন (২৩)-কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ইমন ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর (মঞ্জুর আলী ফকির বাড়ি) গ্রামের মো. শাহজালালের ছেলে।

​দ্বিতীয় অভিযানটি চালানো হয় ৮নং মালাপাড়া ইউনিয়নের এম ই চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনার প্রেক্ষিতে। গত ২ জুলাই বিকেল থেকে ৫ জুলাই সকালের মধ্যে চোরেরা বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করে। এ ঘটনায় একটি চুরির মামলা দায়ের করা হয়।

​মামলা রুজুর পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আসামি আরমান প্রকাশ রিফাত (২০)-কে গ্রেপ্তার করে। রিফাত বুড়িচং উপজেলার লড়িবাগ (উত্তরপাড়া, মাওলানা বাড়ি) গ্রামের বশির আহম্মদের ছেলে।এছাড়াও

​গত ১১ মে সকালে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের একটি বসতবাড়ির দরজার তালা সুকৌশলে ভেঙে ঘরের ভেতর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।

​গ্রেফতারকৃতরা হলেন— ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে হাসিবুর রহমান শান্ত (২৭) এবং নাইঘর (নোয়াপাড়া) গ্রামের হারুন অর রশিদের ছেলে শহিদুল হাসান হৃদয় (২৫)।

​আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। চুরির ঘটনার সাথে জড়িত ৪ আসামিকে ইতিপূর্বেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd