• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদককে ছেড়ে চল সবাই খেলার মাঠে”এই স্লোগানকে সামনে রেখে পীরবাড়ীর যুবসমাজে ফুটবল উপহার দিলেন মো. সাইফুর রহমান দুলাল ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর সিলেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মহাসমাবেশ ও র‍্যালি রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম ইসরাইল বল্লভপুর ভাসানী বাজারে যুব সমাজের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা আশুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: প্রতিপক্ষের হামলায় ১০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ পশ্চিম কুটিনাওডাঙ্গা মাকরুটারি জামে মসজিদে টাইলস কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন(হাজী সোহেল)

বুড়িচংয়ে প্রশাসন কর্তৃক অবৈধ ড্রেজার মেশিন বিকল ও জরিমানা আদায়

Reporter Name / ২৮১ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ ইকবাল হোসেন:

কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজার মেশিনটি বিকল করে দেওয়া হয়।
২ রা সেম্টম্বর মঙ্গলবার বিকালে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক এবং বুড়িচং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে অবৈধ ড্রেজার পরিচালনার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে মেশিনটি অকেজো করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আর ব্যবহার করা না যায়।
ইউএনও মোঃ তানভীর হোসেন বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন পরিবেশ, কৃষিজমি ও নদী-নালার জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম রোধে আমাদের অভিযান চলমান থাকবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গোপনে এভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল। এতে কৃষিজমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, পাশাপাশি গ্রামের সড়ক ও ভেঙে যাচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।
সরকার বারবার সতর্ক করলেও অবৈধ ড্রেজার ব্যবহার করে মাটি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, কৃষি জমি নষ্ট হয় এবং ভাঙন বৃদ্ধি পায়। তাই ড্রেজার ব্যবহার করে অবৈধ মাটি কাটায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd