• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোর পৌরসভা নির্বাচন জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে মাহবুব চৌধুরীর নাম ঘোষণা ফিফা সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় নোয়াখালীর তরুণ, দাবি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কামরাঙ্গীর চরে অনতিবিলম্বে ব্রিজের সংস্কার চায় এলাকাবাসী মোহাম্মদপুরের কাটাসুরে কালভার্ট ধসে চরম ভোগান্তি, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতিতে উদবাতুল বারী আবু স্টেশনেই কেটেছে ২৫ বছর, শেষ পরিণতি নির্মম হত্যা; লুট হলো বৃদ্ধার সঞ্চয় দক্ষিণ সুরমায় পুলিশের বিশেষ অভিযান: কুমিল্লা পট্টির কুখ্যাত জুয়াড়ি অনন্ত গ্রেফতার সাংবাদিকতা এক মহান পেশা বন্যায় তলিয়ে গেল সাপের খামার, লোকালয়ে ছড়িয়ে পড়েছে গোখরাসহ প্রায় ৯০০ সাপ ডাকাতির ৭০টি ব্যাটারি উদ্ধার, বন্দর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

ফিফা সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় নোয়াখালীর তরুণ, দাবি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মারুফ হাসান

বিশেষ প্রতিনিধি

বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে মামলা করতে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ। অভিযোগে তিনি দাবি করেন, বিতর্কিত সিদ্ধান্তের কারণে তিনি এবং তার সমর্থিত দলের কোটি কোটি ভক্ত মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এজন্য তিনি ৫ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেন।

অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করেন। তার দাবি, আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপ ম্যাচে রেফারিংয়ের মাধ্যমে একটি দলকে অন্যায্য সুবিধা দেওয়া হয়েছে এবং বৈধ গোল বাতিলসহ একাধিক বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, এ ধরনের বিষয়ে স্থানীয় থানার আইনগত এখতিয়ার নেই। তাই অভিযোগকারীকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে এবং অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।

এদিকে অভিযোগকারী রাকিব জানিয়েছেন, তিনি আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রয়োজনে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচিও পালন করবেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd