• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

বন্যায় তলিয়ে গেল সাপের খামার, লোকালয়ে ছড়িয়ে পড়েছে গোখরাসহ প্রায় ৯০০ সাপ

Reporter Name / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

জাহিদ হাসান

বিশেষ প্রতিনিধি

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংঝৌ শহরের দেংওয়েই গ্রামে ভয়াবহ বন্যায় একটি সাপের খামার তলিয়ে যাওয়ার পর সেখান থেকে আনুমানিক ৮০০ থেকে ৯০০টি সাপ পালিয়ে লোকালয়ে ছড়িয়ে পড়েছে। পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে মারাত্মক বিষধর গোখরাও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (৮ জুলাই) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, টাইফুন ‘মায়সাক’-এর প্রভাবে গুয়াংজি অঞ্চলে কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে হেংঝৌ এলাকার লিউলান ও ইউনবিয়াও জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে আশপাশের নিচু এলাকা প্লাবিত হয়। বন্যার পানিতে দেংওয়েই গ্রামের একটি সাপের খামার সম্পূর্ণ তলিয়ে গেলে শত শত সাপ খামার থেকে বেরিয়ে আশপাশের বসতবাড়ি ও লোকালয়ে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৬ জুলাই সকালে বন্যার পানিতে খামারটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই এলাকাজুড়ে সাপ দেখা যাওয়ার ঘটনা বাড়তে থাকে। দেংওয়েই গ্রাম কমিটির প্রধান উ ঝি জানান, সাপের কামড়ে আহত হয়ে অন্তত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সাপচাষিদের ভাষ্য, ওই অঞ্চলের খামারগুলোতে প্রধানত গোখরা, কিং র‍্যাট স্নেক এবং জলসাপ পালন করা হয়। এর মধ্যে গোখরা অত্যন্ত বিষধর হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, দীর্ঘ সময় বন্যার পানিতে নিমজ্জিত থাকা এবং অনুকূল পরিবেশের অভাবে পালিয়ে যাওয়া সাপগুলোর একটি বড় অংশ মারা যেতে পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হেংঝৌ জরুরি ব্যবস্থাপনা ব্যুরো উদ্ধারকারী দল মোতায়েন করেছে। পাশাপাশি নতুন করে দুর্ঘটনা এড়াতে স্থানীয় এক ডজনের বেশি বাসিন্দাকে নিয়ে স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে সাপ শনাক্ত, উদ্ধার এবং নিরাপদে অপসারণের কাজ চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd