মোঃ শাহজাহান বাশার
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি প্রাইভেটকারে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে দাউদকান্দি মডেল থানাধীন দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন চট্টগ্রামের ডবলমুরিং থানার পশ্চিম নাসিরাবাদ এলাকার মো. ফিরোজ (৪৬) এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর ইউনিয়নের নয়ানগর পশ্চিমপাড়া এলাকার মো. মিলন গাজী।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ৮টি প্যাকেট থেকে মোট ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব