• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলতলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুই সপ্তাহে হাসপাতালে ভর্তি ২১ রোগী আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবন নিলামে বিক্রি ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফুলতলায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে ১ জনের ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান মামলার বাদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ চাঁদপুরে জমি বিরোধের জেরে আব্দুর রব খানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার; পরিবারের দাবি, মীমাংসার নামে ৩০ হাজার টাকা দাবি, পরে ৩ লাখ টাকার চাপ নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা

ডাকাতির ৭০টি ব্যাটারি উদ্ধার, বন্দর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

Reporter Name / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির ঘটনায় লুট হওয়া ৭০টি ব্যাটারি উদ্ধার এবং ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ইয়াছিন আরাফাত সঙ্গীয় ফোর্সসহ বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. নূর নবী (৩৮), পিতা: মৃত ইউনুস, গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চরমন্ডল এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানার কান্দাপাড়া এলাকায় বসবাসকারী; অপরজন আঙ্গুর মিয়া (৫০), পিতা: অহেদ আলী, গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় বসবাসকারী।

পুলিশ জানায়, অভিযানের সময় সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়ায় শাকিল মিয়ার অটো গ্যারেজ থেকে নগদ ৩ হাজার ৫০০ টাকা, বিভিন্ন কোম্পানির ব্যবহৃত ইজিবাইক, মিশুক ও অটোরিকশার মোট ৭০টি ১২ ভোল্টের ব্যাটারি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যাটারিগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। এছাড়া, একটি পুরাতন সিসিটিভি সংরক্ষণকারী **HIKVISION** ব্র্যান্ডের হার্ডডিস্কও উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা নং-১৯, তারিখ ৯ জুলাই ২০২৬, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, ডাকাতি ও চুরি প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd