• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যা মামলার প্রধান আসামি সাইফুল গ্রেফতার নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল উওরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা সহ পল্লবী থানার এএসআই আটক

কামরাঙ্গীর চরে অনতিবিলম্বে ব্রিজের সংস্কার চায় এলাকাবাসী

Reporter Name / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর কামরাঙ্গীর চরে প্রবেশের অন্যতম প্রধান সংযোগ সড়কের ‘সেকশন ব্রিজ’ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, ব্রিজটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে।

স্থানীয়দের ভাষ্য, কামরাঙ্গীর চরে প্রবেশ ও বের হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটির অবস্থা দিন দিন আরও নাজুক হয়ে পড়েছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় ব্রিজে কম্পন অনুভূত হয়, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।

এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সংস্কারকাজ শুরু হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ‘সেকশন ব্রিজ’ পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু এবং ব্রিজটি নিরাপদ চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd