• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

Reporter Name / ২০০ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

আহমেদ আকবর

সিলেট জেলা প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তর বাংলাদেশের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান ও ঢাকা জেলা প্রতিনিধি মারুফ হোসেন।

ভুক্তভোগীদের অভিযোগ, একটি সিএনজি অটোরিকশার চালকের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনার সূত্রপাত হয়।

একপর্যায়ে চালক ফোন করে কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। পরে তারা দুই সাংবাদিককে জোরপূর্বক একটি কালভার্টের ওপর নিয়ে গিয়ে হত্যার হুমকি দেন, তাদের সাথে থাকা দেশিয় অস্ত্র, ইলেক্ট্রিক হিটার দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং ২০ হাজার টাকা দাবি করেন। এ সময় হামলাকারীরা তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

পরিস্থিতি বেগতিক দেখে সাংবাদিক মারুফ হোসেন তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই সাংবাদিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

উদ্ধারের পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পুনরায় দুই সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারা নিরাপদে আছেন কি না, সে বিষয়ে খোঁজ নিয়ে তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘটনার পর দুই সাংবাদিক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা ও তাদের সহকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd