• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার মাগুরায় দুই দফায় ৩২ হাজার ইয়াবা উদ্ধার, মাদক কারবারের নেপথ্যে কারা? বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

স্টেশনেই কেটেছে ২৫ বছর, শেষ পরিণতি নির্মম হত্যা; লুট হলো বৃদ্ধার সঞ্চয়

Reporter Name / ৩৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে বসবাসকারী বাক্‌প্রতিবন্ধী এক বৃদ্ধা নারী, স্থানীয়দের কাছে পরিচিত ‘বুবি’ নামে, দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁর দীর্ঘ ২৫ বছরের কষ্টার্জিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে ট্রেনে করে মেথিকান্দা রেলস্টেশনে এসে আশ্রয় নেন বুবি। এরপর থেকে স্টেশন এলাকাকেই নিজের ঠিকানা বানিয়ে নেন তিনি। ভিক্ষাবৃত্তি এবং স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন। স্থানীয়দের দাবি, তাঁর কাছে প্রায় ৪০ হাজার টাকা ছিল।

অভিযোগ রয়েছে, টাকার লোভে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় বুবির ওপর নির্মম হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্টেশনে বসে থাকতে দেখা যায়। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে তাঁর জমানো অর্থও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে টাকাগুলো লুট হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

বুবির প্রকৃত পরিচয়, স্থায়ী ঠিকানা কিংবা স্বজনদের সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। বাক্‌প্রতিবন্ধী হওয়ায় তিনি নিজের পরিচয়ও কাউকে জানাতে পারেননি। দীর্ঘদিন স্টেশনেই নীরবে জীবন কাটিয়ে একইভাবে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি।

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনা হোক। পাশাপাশি রেলস্টেশন ও জনবিচ্ছিন্ন এলাকায় বসবাসকারী অসহায় মানুষদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd