• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্যাসিবাদী আওয়ামী লীগের কর্মীকে বিএনপি সাজিয়ে অপপ্রচার চালানো হচ্ছে চৌগাছা থানার ওসির বিরুদ্ধে তানোর উপজেলার সিধাইড়ে মাদকমুক্ত সমাজ গড়তে—নাইট কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দৈনিক বাংলাদেশ সমাচারের নাগেশ্বরী মাল্টিমিডিয়া স্টাফ রিপোর্টার হলেন মাও. রিয়াজুল ইসলাম রুহী নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের সংবাদ প্রকাশের পর ৮০ বছরের বৃদ্ধ মানুল্লার পাশে সমাজসেবা অফিসার ভান্ডারিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণ পিরোজপুরে বিএমজিটিএ ‘র ৫১ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন,সভাপতি পলাশ ও সম্পাদক মিজান স্মৃতিসৌধের সামনে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১ আশুলিয়ায় ছাত্র-জনতাকে পুড়িয়ে হত্যার সেই ভ্যান উদ্ধার,‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি নাগেশ্বরীতে ৮০ বছরের মানুল্লার মানবেতর জীবন, দেখার যেন কেউ নেই সিলেটে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে সংঘর্ষ: যুবক নি/হ;ত ১

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের সংবাদ প্রকাশের পর ৮০ বছরের বৃদ্ধ মানুল্লার পাশে সমাজসেবা অফিসার

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৮০ বছরের অসহায় বৃদ্ধ মানুল্লার মানবেতর জীবনযাপন নিয়ে নাগেশ্বরী টিভিতে সংবাদ প্রকাশের পর তার বাড়িতে ছুটে আসলেন উপজেলা সমাজসেবা অফিসার জামাল হোসেন।

আজ তিনি অসহায় মানুল্লার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা ও মানবেতর জীবনযাপনের খোঁজ-খবর নেন।

পরে মানবিক দিক বিবেচনা করে তাৎক্ষণিকভাবে মানুল্লাকে আর্থিক সহযোগিতা প্রদানকরেন সমাজসেবা অফিসার। এ সময় ৮০ বছর বয়স হলেও মানুল্লা এখন পর্যন্ত কোনো সরকারি ভাতা, বিশেষ করে বয়স্ক ভাতা পাননি জানতে পেরে তিনি দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত যাচাই-বাছাই করে তার বয়স্ক ভাতা করে দেওয়ার আশ্বাস দেন।

এ সময় স্থানীয়রা সমাজসেবা অফিসার জামাল হোসেনকে ধন্যবাদ জানান এবং নাগেশ্বরী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মানুল্লার জন্য আর্থিক সাহায্য ও স্থায়ীভাবে বসবাসের উপযোগী একটি ঘরের ব্যবস্থা করার দাবি জানান।

এবিষয় সমাজসেবা অফিসার জামাল হোসেন বলেন
আমি নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবে মাধ্যমে খবরটি পাওয়া মাত্র চলে আসলাম এবং আমার সাধ্যমত আমি তাকে আর্থিক সহযোগিতা করেছি। তার স্থানীয় লোক সমাজসেবা অফিসে তার কাগজপত্র নিয়ে আসবে আশা মাত্র তার বয়স্ক ভাতার বিষয়টি আমি যাচাই-বাছাই করে খুব দ্রুত করে দেওয়ার চেষ্টা করব

উল্লেখ্য, এর আগে নাগেশ্বরী পৌরসভার ৯ নং ওয়ার্ডের দিঘীরপার গ্রামের মৃত মান্দু ফকিরের ছেলে, স্ত্রী-সন্তানহীন ৮০ বছরের মানুল্লার দু’বেলা খাবারের অভাব ও জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন নিয়ে নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবে সংবাদ প্রকাশিত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd