• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে এক যুগ ধরে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে পাইকর ও খেজুর গাছ সিলেটে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগী দুইজন পলাতক বাগেরহাটের রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা ইখলাস নিহত মধ্যনগরে ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডা- এর উদ্যোগে ১০২ জন হাফেজকে সংবর্ধনা প্রদান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে —- গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) হাফিজ উদ্দিন মাইঝাইল বেপারীপাড়ায় অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোপালবাড়ী একাদশ বুড়িচংয়ে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপিত দৌলতখানে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ১৯৯১ এসএসসি ব্যাচ শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

তানোর ধানতৈর গ্রামে চাঞ্চল্যকর ঘটনা চুরির সন্দেহে গৃহবধূকে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

Reporter Name / ১১৭ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার ধানতৈর গ্রামে ঈদের দিন সকালে এক চাঞ্চল্যকর ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। চুরির সন্দেহে এক গৃহবধূকে জোরপূর্বক আটক করে দীর্ঘ সময় ধরে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক পরিবারের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানতৈর গ্রামের বাসিন্দা ইন্তাজ বাবুর বাড়ি থেকে কয়েকদিন আগে আনুমানিক ১ লক্ষ টাকা হারিয়ে যায়। এ ঘটনার পর থেকেই তিনি ও তার পরিবার বিভিন্ন জনের ওপর সন্দেহ করতে থাকেন। এমনকি বিষয়টি নিয়ে এক কবিরাজের সহযোগিতাও নেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনার দিন সকালে সন্দেহের বশবর্তী হয়ে ইন্তাজ বাবুর স্ত্রী পাশের বাড়ির রওশন আরা নামে এক মহিলাকে জোরপূর্বক নিজ বাড়িতে নিয়ে আসেন। পরে তাকে একটি কক্ষে আটকে রেখে হাত-পা বেঁধে বাথরুমের ভেতরে প্রায় তিন ঘণ্টা ধরে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, এসময় তাকে জীবননাশের হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা বিষয়টি তানোর থানায় অবহিত করেন। খবর পেয়ে তানোর থানার এসআই উৎপল সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ অবস্থায় থাকা রওশন আরাকে উদ্ধার করেন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, এত গুরুতর ঘটনার পরও এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের চাপে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
এ বিষয়ে ধানতৈর গ্রামের সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, “এ ধরনের বর্বরতা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।”
আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি ইতোমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd