• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফকিরহাটে ভৈরব নদী থেকে ম/স্ত/ক/বি/হী/ন অজ্ঞাত ব্যক্তির ম/র/দে/হ উদ্ধার সাধু সাজা বনাম সাধু থাকা: আমাদের সামাজিক নৈতিকতার সংকট তানোরে বিএনপি নেতার বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেজুতি হোসাইনকে দেখতে চাই সাভার বাসী নাগেশ্বরীতে দুর্গাপূজার প্রতিমা তৈরির স্থান পরিদর্শনে পুলিশ প্রশাসন বাগেরহাটের মোল্লাহাটে শি/শু/র গ/লা কে/টে হ/ত্যা/র অভিযোগ সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, উত্তেজনা জমজমাট ফাইনালে বালাটারী ফুটবল টুর্নামেন্ট, খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ নাগেশ্বরী থানায় সাপ্তাহিক চৌকিদারি হাজিরায় পুলিশ সুপার রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদের পিপিএম-সেবা পদক অর্জ

তানোরে বিএনপি নেতার বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

হামিদুর রহমান রাজশাহী জেলাপ্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন (ইউপি) বিএনপির সভাপতি ও বৈদ্যপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দলীয় এক নেতার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ওই নেতাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী হলেন কলমা ইউনিয়নের চৌরখৈর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে এবং কলমা ইউপি বিএনপির ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম-সম্পাদক আতাউর রহমান। তিনি রবিবার সন্ধ্যা ৭টা৩০মিনিটে তানোর থানায় কলমা ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমানসহ পাঁচজনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে যা বলা হয়েছে
থানায় দেওয়া লিখিত অভিযোগে আতাউর রহমান উল্লেখ করেন, প্রায় দেড় মাস আগে কলমা ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তবে তিনি ওই টাকা দিতে অস্বীকৃতি জানান।
অভিযোগে আরও বলা হয়,সেই দিন দুপুরে কলমা ইউনিয়নের চৌরখৈর গ্রামের কড়াইতলা মোড়ে জুয়েলের দোকানের সামনে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আতাউর রহমান বাড়ির উদ্দেশে রওনা হন। তিনি প্রধান সড়কে ওঠার সময় মোস্তাফিজুর রহমানের নির্দেশে কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাকে কিল-ঘুষি, চড়-থাপ্পড়সহ এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও কালশিরা জখম হয়। একপর্যায়ে অভিযোগে ৩ নম্বর বিবাদী হিসেবে উল্লেখ করা ইনসান আলী মোটরসাইকেলের চাবি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলেও অভিযোগ করা হয়েছে।
আতাউর রহমানের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা চলছিল। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিরাপত্তাহীনতার অভিযোগ
অভিযোগকারী আতাউর রহমান বলেন, “কলমা ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন। আমি সেই টাকা না দেওয়ায় আমাকে মারধর করা হয়েছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।
ঘটনাটার বিষয়ে যেন বাড়াবাড়ি না করার জন্য তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন।
আতাউর রহমান আরও বলেন, অভিযুক্তদের হুমকি-ধমকির কারণে তিনি চরম আতঙ্কের মধ্যে রয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে আতাউর রহমানের এসব অভিযোগ অস্বীকার করেছেন কলমা ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, “আমি ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে। ঘটনার সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।”
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয়েছে। বিষয়টি তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, চাঁদা দাবির অভিযোগ, হামলা ও পাল্টা বক্তব্যকে কেন্দ্র করে কলমা ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd