• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদককে ছেড়ে চল সবাই খেলার মাঠে”এই স্লোগানকে সামনে রেখে পীরবাড়ীর যুবসমাজে ফুটবল উপহার দিলেন মো. সাইফুর রহমান দুলাল ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর সিলেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মহাসমাবেশ ও র‍্যালি রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম ইসরাইল বল্লভপুর ভাসানী বাজারে যুব সমাজের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা আশুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: প্রতিপক্ষের হামলায় ১০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ পশ্চিম কুটিনাওডাঙ্গা মাকরুটারি জামে মসজিদে টাইলস কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন(হাজী সোহেল)

চার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানো হলো সালমান এফ রহমানকে

Reporter Name / ৩০৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মোঃ শাহজাহান বাশার,

সিনিয়র স্টাফ রিপোর্টার:

দুর্নীতির মাধ্যমে ঋণ নিয়ে অর্থ আত্মসাত এবং ব্যাংকিং খাতে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক চার মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাকে কারাগার থেকে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে হাজির করে পুলিশ। এরপর দুদকের পক্ষ থেকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। আদালত আবেদন মঞ্জুর করে তাকে চার মামলায় গ্রেপ্তার দেখান এবং পরবর্তীতে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনী সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। পাশাপাশি আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার দেখানো চার মামলায় অভিযোগ রয়েছে যে, প্রভাব খাটিয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অনিয়মের মাধ্যমে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করা হয় এবং পরবর্তীতে তা আত্মসাৎ করা হয়। তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে এ ঘটনায় ব্যাপক আলোচনা চলছে। অনেকে এটিকে দেশের চলমান দুর্নীতিবিরোধী অভিযানের বড় ধাপ হিসেবে দেখছেন। তবে তার আইনজীবীরা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে আদালতে জামিনের জন্য পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd