• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে রাতের বৃষ্টিতে বিপাকে কৃষক, বিল থেকে মাথায় করে ধান সরাচ্ছেন নিরাপদ স্থানে দৌলতখানে মধ্যরাতে সশস্ত্র তাণ্ডব: চাঁদা না দেওয়ায় বসতবাড়িতে ভাংচুর ও লুটপাট কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২০ কেজি গাঁজা জব্দ, মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কর্তন ঢাকা আইনজীবী সমিতিতে জোটের জয়, আলোচনায় গণ অধিকার পরিষদের শেখ শওকত হোসেন তানোর সাব-রেজিস্ট্রার অফিসে মতবিনিময় সভা সাভার ডিবির বিশেষ অভিযানে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নিউইয়র্কের ট্যাক্সিচালক থেকে শিক্ষা বিপ্লবী—মোশারফ হোসেনের অনন্য পথচলা বুড়িচংয়ে শ্রমিকের মৃত্যু টাকার বিনিময়ে আপস মীমাংসা বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল আউয়াল মিছবাহ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২০ কেজি গাঁজা জব্দ, মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (০৩ মে ২০২৬) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় ৩ মে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে ১২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪,২০,০০০ টাকা বলে জানানো হয়। উদ্ধারকৃত মাদক ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সদর দপ্তরের মাদক স্টোরে জমা রাখা হবে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd