• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক সাইফুর রহমান দুলাল ​ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার স্বর্নালংকার হাতিয়ে নিল প্রতারক চক্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর — প্রতিমন্ত্রী সোহেল মনজুর নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

কুমিল্লায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন, ২ জন গ্রেফতার

Reporter Name / ২২৪ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার মুরাদনগরে অটোরিকশা চালক মাহাবুব আলম ওরফে মাসুম (৩২) হত্যার রহস্য ১২ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৯ জুন বিকেলে মাসুম অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাত ১০টার দিকে তিনি সর্বশেষ স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং এরপর নিখোঁজ হন। পরদিন সকালে বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের বৈলাবাড়ী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. নাঈম ইসলাম (২৩) কে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার এবং অপর আসামি আরমান সরকার (২০) কে গ্রেফতার করে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা পুলিশ সুপার জানান, মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। পুলিশের দ্রুত অভিযান ও প্রযুক্তিগত সহায়তায় আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd