আকবর আহমেদ
দক্ষিণ সুরমা প্রতিনিধি সিলেট
২০/০৪/২০২৬খ্রি. বিকাল আনুমানিক ১৬.০৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাটস্থ ‘অতিথি’ আবাসিক হোটেল এর ২০১ নং কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০১(এক) জন পুরুষ ও ০১ (এক) নারীসহ মোট ০২(দুই) জন’কে আটক করেন। পরবর্তীতে বিকাল আনুমানিক ১৭.২০ ঘটিকায় এসএমপি মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন তালতলাস্থ ‘সুফিয়া’ আবাসিক হোটেল এর ১১২নং কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৩(তিন) জন পুরুষ ও (০১) জন নারীসহ মোট ০৪( চার) জন‘কে আটক করেন। উক্ত ঘটনাগুলোর বিষয়ে যথাক্রমে দক্ষিন সুরমা থানার নন এফ আইআর নং-২৩১, তারিখ-২১/০৪/২০২৬খ্রি., ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৭৭ এবং কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং- ৮৮৮, তারিখ-২১/০৪/২০২৬খ্রি., ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৭৭ মোতাবেক সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে ‘অতিথি’ ও ‘সুফিয়া’ উভয় আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে।
আটককৃতরা হলেনঃ১। মোঃ ছাব্বির (২০), ২। স্বপ্না বেগম (২৫),৩। সিদ্দিকুর রহমান বেলাল (২২), ৪। সাথী আক্তার (১৯), ৫। মোঃ বাবুল মিয়া (৩৭), ৬। জাহাঙ্গীর আলম @ আবু সাঈদ (৪২)।