• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে মাজার-মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ বুড়িচংয়ে মেয়র প্রার্থী জাবেদ কাউসারের সবুজের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে অরণ্যের উদ্যোগে ‘সবুজ উৎসব-২০২৬ অনুষ্ঠিত ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন কুড়িগ্রাম জেলা সাইবার দলের নতুন কমিটি অনুমোদন গিরার পাড় ​জান্নাতুল বাকী কবরস্থান এর জমি ক্রয় ও সার্বিক উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতার আবেদন মাদকের বিরুদ্ধে উত্তাল দক্ষিণ সুরমা: কুড়িগ্রাম জেলার মধ্যে প্রথমবার নাগেশ্বরীতে বেতের ছোঁয়া অ্যান্ড কসমেটিকস এর শুভ উদ্বোধন সিলেটে ইয়াবাসহ হাতেনাতে ধরা খেলেন পুলিশ কনস্টেবল, রুবেল তানোরের কালীগঞ্জ বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সম্মেলন, যুবসমাজের ঐক্যবদ্ধ অঙ্গীকার

অবৈধভাবে মাছ শিকার, ভাণ্ডারিয়ায় দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জাটকা নিধন ও অবৈধভাবে মাছ আহরণ রোধে কঁচা নদীতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুই জেলেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) জাটকা সংরক্ষণ কর্মসূচি উপলক্ষে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, জাটকা সংরক্ষণ ও নদীর মৎস্যসম্পদ রক্ষায় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান উপজেলার কঁচা ও পোনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে কঁচা নদীতে অভিযান চালিয়ে রাক্ষুসে নেট (বেহুন্দী জাল) ব্যবহার করে জাটকা নিধন ও অবৈধ মৎস্য আহরণের অভিযোগে জিয়ানগর উপজেলার পাড়েরহাট এলাকার ইউসুফ আলী বেপারীর ছেলে জসিম বেপারী এবং একই এলাকার ইউনুস আলীর ছেলে মোহর আলীকে আটক করা হয়।

অভিযানকালে একটি রাক্ষুসে নেট (বেহুন্দী জাল) এবং প্রায় ৫ কেজি গুঁড়া মাছ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০-এর ৩(৩)(ক)(অ) ধারা লঙ্ঘনের দায়ে এবং ৫(১) ধারার বিধান অনুযায়ী দুই জেলেকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলামসহ পুলিশ সদস্য ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, জাটকা রক্ষা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd