• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ডিসি অফিসের মিটিংয়ের অজুহাতে অফিসে অনুপস্থিত? তানোর উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘিরে জনমনে প্রশ্ন সাংবাদিক রেজার বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন, তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন আশুলিয়ায় হত্যা মামলার আসামি আওয়ামীলীগ নেতা হালিম গ্রেফতার ২৬৫ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন তানোরে এক যুগ ধরে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে পাইকর ও খেজুর গাছ সিলেটে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগী দুইজন পলাতক বাগেরহাটের রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা ইখলাস নিহত মধ্যনগরে ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডা- এর উদ্যোগে ১০২ জন হাফেজকে সংবর্ধনা প্রদান

২৬৫ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার সেলিম রেজা

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।
পুলিশ জানায়, গত ১ জুন রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়া থানার উত্তর গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স মোঃ শামীম ওরফে এখলাছ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা। গ্রেফতারকৃত শামীম ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে আশুলিয়ার জামগড়া এলাকায় ভাসমানভাবে বসবাস করতেন।

অপরদিকে একই দিন রাত ১১টা ৩০ মিনিটে সাভার থানার তালবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া। এ সময় মোঃ শহিদুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া ২ জুন ভোর ৪টা ১০ মিনিটে ধামরাই থানার কালামপুর এলাকায় এসআই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম পিপিএমের নেতৃত্বে পরিচালিত আরেক অভিযানে মোঃ আছলাম হোসেন (২৩) ও মোঃ বিল্লাল হেসেন (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শামীম ওরফে এখলাছের বিরুদ্ধে পূর্বে ৩টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd