• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের আলমপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জন গ্রেফতার! বুড়িচং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ পার্কিংয়ে সড়ক দখল, তীব্র যানজটে নাকাল জনজীবন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে চালু হলো সাপ্তাহিক গরু-ছাগলের হাট “সিলেটের দক্ষিণ সুরমায় জুয়ার সাম্রাজ্যের নিয়ন্ত্রক কাসেম রাজা” তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা বুড়িচংয়ের হরিনধরায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বাসির আস্থার নাম মানবিক ইসরাফিল সাভার ডিবির বিশেষ অভিযানে ১ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

রাজবাড়ীতে ১৩ মামলার আসামী মিজান ডাকাত গাঁজা ও টাকাসহ আট

Reporter Name / ২০০ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজা, একটি মোটর সাইকেল ও মাদক বিক্রির ৪ হাজার ৫ শত টাকা সহ ১৩ টি মামলার আসামী মোঃ মিজান ফকির (৪৩) ওরফে মিজান ডাকাতকে গ্রেপ্তার করেছে। সে ফরিদপুর জেলার সদরপুর থানার যাত্রীবাড়ী গ্রামের মৃত খবির ফকিরের ছেলে।

শুক্রবার (০৪ জুলাই) দুপুর সোয়া ২টার সময় গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ইউপির পোড়াভিটা শহিদ মিনারের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, থানার এসআই মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স মোঃ মিজান ফকিরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আসামী মোঃ মিজান ফকিরের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দা থানা, ফরিদপুরের সদরপুর থানা, ফরিদপুর কোতয়ালী থানা, ফরিদপুরের বোয়ালমারী থানা, ফরিদপুরের ভাংগা থানায় ডাকাতি, বিস্ফোরক, মাদকসহ ১৩টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd