• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিজয়নগরে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রবাসী বিএনপি নেতাদের জেলা পর্যায়ের সমমর্যাদা দেওয়ার দাবি মোরশেদা বেগম উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মোহাম্মদ আসাদুজ্জামান মনিরকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আজ্ঞাপুর আছমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি দৈনিক জনতার মতামতের উপদেষ্টা হিসেবে মনোনীত হলেন দৈনিক যুগান্তর বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক রিয়াদুল ইসলাম জামাল ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বুড়িচং ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে চারাগাছ বিতরণ সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ (শামীম)( বিপিএম মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হত্যা: দীর্ঘ চারমাস পর এজহারভূক্ত ২ আসামি গ্রেপ্তার আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে: চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলহাজ্ব মাহমুদ হাসান সোহেলের

মেট্রোরেলে নতুন নিয়ম: ৫ মিনিটে বের হলেও দিতে হবে ১০০ টাকা জরিমানা

Reporter Name / ৫৬৮ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকা মেট্রোরেলে যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)। এখন থেকে কোনো যাত্রী যদি একই স্টেশনে প্রবেশের ৫ মিনিটের মধ্যেই বের হয়ে যান, তাহলে তাকে দিতে হবে ১০০ টাকা জরিমানা।

এর আগে “MRT Pass” বা “Rapid Pass” ব্যবহার করে যাত্রীরা একই স্টেশনে স্বল্প সময়ের মধ্যে এন্ট্রি-এক্সিট করলেও কোনো টাকা কাটা হতো না। তবে সম্প্রতি দেখা গেছে, কিছু যাত্রী নিয়মের ফাঁকফোকর ব্যবহার করে বিনা ভাড়ায় মেট্রো ভ্রমণ করছিলেন।

সূত্র জানায়, অনেক যাত্রী প্রথমে স্টেশনে ঢোকার ভান করে কার্ড পাঞ্চ করতেন এবং ৫ মিনিটের মধ্যেই আবার এক্সিট পাঞ্চ করতেন, যাতে সিস্টেমে মনে হয় তারা বের হয়ে গেছেন। কিন্তু আসলে তারা তখনই ট্রেনে উঠে যাত্রা শুরু করতেন। গন্তব্যে পৌঁছে একই কৌশলে কার্ড ব্যবহার করে বিনা ভাড়ায় বের হয়ে যেতেন।

এই ধরনের অনিয়ম ও ভাড়া ফাঁকি রোধ করতেই নতুন এই নিয়ম কার্যকর করা হয়েছে। এখন থেকে যেকোনো যাত্রী একই স্টেশনে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবেশ ও প্রস্থান করলে স্বয়ংক্রিয়ভাবে ১০০ টাকা জরিমানা কাটা হবে—সময় যত কমই লাগুক না কেন।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সততা ও সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, এতে ভাড়া ফাঁকি দেওয়া বন্ধ হবে এবং নিয়ম মানা যাত্রীদের জন্য সার্ভিস আরও উন্নত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd