• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বেড়েছে ফার্মের মুরগির দাম: যা জানা গেল তারুণ্যের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ আয়োজন দক্ষিণ সুরমায় মাদকের স্বর্গরাজ্য: কিন ব্রিজ, সুইপার কলোনি ও কুমিল্লা পট্টিতে কোটি টাকার রমরমা ব্যবসা ডাক্তারি নথি ও ছবি ব্যবহার করে সুবেল আহমেদের প্রতারণা: সতর্ক থাকার আহ্বান ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২ এআই প্রযুক্তিতে ভিডিও বিকৃত করে ইয়াবা সেবনের অপপ্রচার: বিএনপি নেতার প্রতিবাদ কলমের শক্তি নাকি টাকার প্রভাব? -সাংবাদিক মোঃ শাহজাহান বাশার হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট-এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ দৌলতখানের সৈয়দপুর বিএনপি বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাগেরহাট জজ আদালতে ছাদের পলেস্তারা খসে ৫ বিচারপ্রার্থী আহত, পুরোনো ভবন নিয়ে উদ্বেগ

ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও স্কুল চুরির অভিযোগে গ্রেফতার ২

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মোঃ শাহজাহান বাশার


​ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির অভিযোগে এক ব্যক্তিসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১২ জুলাই) উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন
উপজেলার টাকই (রহমতপুর) গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে মো. রবিউল হাছান প্রকাশ রবি (৩৭) এবং উপজেলা সদরের আটকিল্লাপাড়া এলাকার মো. রহমত আলীর ছেলে মো. আকরাম হোসেন (৪০)।

রবিবার রাত ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি দল ৭নং সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকায় অভিযান চালায়। এ সময় বারেশ্বর চৌমুহনী থেকে টাকইগামী তিন রাস্তার মোড়ে জনৈক মামুনের মোবাইল দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে রবিউল হাছানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​অন্যদিকে, উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের এম ই চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেট ও অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এই চুরির ঘটনায় জড়িত সন্দেহে মো. আকরাম হোসেনকে গ্রেফতার করে।
​পৃথক এই দুটি ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
​”মাদক উদ্ধার ও বিদ্যালয়ের চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd