• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট সিটি করপোরেশনে আওয়ামী লীগের দুর্নীতিবাজ রাজেশ সরকার এখনো বহাল তবিয়তে ব্রাহ্মণপাড়ায় “মদিনার কাফেলা” উপজেলা কমিটি গঠন কোনাবাড়ীতে বিপুল মাদক উদ্ধার, গাঁজা-বিদেশি মদসহ আটক ২ সাভারে সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক তানোরে আইনশৃঙ্খলা সভা যানজট নিরসনে থানার মোড় প্রশস্তকরণের যুগান্তকারী সিদ্ধান্ত সাংবাদিক সাখাওয়াত হাফিজের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা বাঁধ ভেঙে এরনবিলে পানি প্রবেশ, কয়েকশো কৃষকের ক্ষতির আশংকা সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা বাঁধ ভেঙে এরনবিলে পানি প্রবেশ, কয়েকশো কৃষকের ক্ষতির আশংকা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নলছিটি পৌর বিএনপি’র দোয়া মোনাজাত-

Reporter Name / ১৩৫ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোটারঃ মোঃ জাফর হোসেন

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিএমএ কলেজের সাবেক ভিপি জনাব মাহবুবুল হক নান্নুর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর শুক্রবার জুম্মা বাদ নলছিটি বাইতুল ঈমান জামে মসজিদে নলছিটি পৌর বিএনপি’র উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি পৌর বিএনপির সেক্রেটারী কাজী জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোহসীন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুজ্জামান তালুকদার সহ স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করা হয়। পাশাপাশি জনাব মাহবুবুল হক নান্নুর সুস্থতা এবং তার পরিবারের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপার্সনকে সুস্থ অবস্থায় ফিরে দেখতে পুরো জাতি অপেক্ষায় আছে। একই সঙ্গে দলের সকল অসুস্থ নেতা-কর্মীর জন্যও নিয়মিত দোয়া করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd