• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
২ নং বাকশিমূল ইউনিয়ন গাউছিয়া কমিটির সাধারণ সভা বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেপ্তার সিলেট ওসমানী মেডিকেলে অনিয়মের পাহাড়: অসহায় রোগীদের পকেট কাটছে দালাল ও অসাধু কর্মচারীরা নাগেশ্বরীতে ​সারের সঠিক দাম নিশ্চিত ও কৃষকের হয়রানি বন্ধের দাবিতে কৃষক মজুর সংহতির স্মারকসংলিপি প্রদান ফুলতলার গাড়াখোলা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি’র সংবর্ধনা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৩৭ জন গ্রেপ্তার, উদ্ধার ১২৪ কেজি গাঁজা ও ৩১০ ইয়াবা মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু

২ নং বাকশিমূল ইউনিয়ন গাউছিয়া কমিটির সাধারণ সভা

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মো. শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশিমূল ইউনিয়ন শাখা গাউছিয়া কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামি মূল্যবোধ, মানবিকতা, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় ২ নং বাকশিমূল ইউনিয়ন শাখা গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের দায়িত্ব-কর্তব্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সাধারণ সভায় উপস্থিত সদস্যদের তালিকা প্রস্তুত ও সংরক্ষণ করা হয়। উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন, গাউছিয়া কমিটি একটি ইসলামি, অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। ইসলামের শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবতার শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম লক্ষ্য।

এ সময় যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সচেতনতা সৃষ্টি, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব জোরদারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে সংগঠনের সফলতা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd