• শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
​দৌলতখানে ‘ডেঙ্গু মুক্ত বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি ঢাকা জেলা ডিবি উত্তর এর বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আইয়ুব খান ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নে এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীকে গ্রেপ্তার তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ও ২ বুনো শিয়ালের মৃত্যু বিদ্যুৎ বিভাগের অবহেলার অভিযোগ, ক্ষতিপূরণের দাবি দীর্ঘ তাপদাহের পর জুমার দিনে স্বস্তির বৃষ্টি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ যুবদলের কমিটি ঘোষণা ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটির সভাপতি মুন্না সাধারণ সম্পাদক নয়ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোরে ৪০০ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন

ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নে এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীকে গ্রেপ্তার

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

রাসেল শেখ সুমন

ফকিরহাট উপজেলা প্রতিনিধি

ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নে এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া মোজাহিদ শেখ (৪০) একই গ্রামের মৃত গাউস শেখের ছেলে। বৃহস্পতিবার রাতে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে পেশায় একজন রাজমিস্ত্রি। শুক্রবার (৫ জুন) দুপুরে অভিযুক্তকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানান, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি গণশিক্ষা বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত প্রতিবেশী হওয়ার সুবাদে প্রায়ই শিশুটিকে বিভিন্ন খাবার কিনে দিতেন। শিশুটি অভিযুক্তকে চাচা বলে ডাকতেন। গত ৩ জুন দুপুরে অভিযুক্ত ওই ব্যক্তি শিশুটিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করানোর জন্য নিয়ে সেখানে ধর্ষণ করেন। পরে বাড়ি ফিরে শিশুটি শারীরিক যন্ত্রণা অনুভব করলে তার মায়ের কাছে অসুস্থতার কথা জানালে বিষয়টি প্রকাশ পায়।

পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর পিতা একজন দরিদ্র দিনমজুর। সে কাজের সন্ধানে বাইরে থাকায় ও মা ঘরের কাজে ব্যস্ত থাকার সুবাদে অভিযুক্ত মোজাহিদ শেখ শিশুটিকে প্রায়ই ঘুরতে নিয়ে যেত। এর আগে শিশুটির কিছু কথাবার্তায় অভিযুক্তের বিষয়ে সন্দেহের সৃষ্টি হলেও বিষয়টি গুরুত্ব দেয়নি। সর্বশেষ শিশুটির অসুস্থতার পর পরিবারের সদস্যরা ধর্ষণের বিষয়ে বুঝতে পারেন।

বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার (৪ জুন) রাতে বৈলতলী গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd