• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বুড়িচংয়ে গভীর রাতে জানালা দিয়ে  বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন দশ বছর পাশাপাশি, তবুও অচেনা তানোরে জমি দখলের অভিযোগে হামলা-ভাঙচুর,থানায় লিখিত অভিযোগ সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিঃ শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আশুলিয়ার বগাবাড়ি থেকে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার -২ নাগেশ্বরীতে ‘ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন’-এর নতুন কমিটি গঠন ভাণ্ডারিয়া থানা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন বুড়িচংয়ে স্বামীর ফোন পেয়ে হাসপাতালে গিয়ে দেখেন মেয়ের মৃত লাশ, শ্বশুরবাড়ির লোকজন পলাতক কিশোরদের মাঝে ৬টি ফুটবল বিতরণ করলেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি

নাগেশ্বরীতে শিক্ষক দিবস ২০২৬ উদযাপন র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

শিক্ষকদের পাশে দাড়ানো:পেশা সুরক্ষায় ৬০ বছর,মর্যাদা সমুন্নত রাখা ‘ এবং ভবিষ্যৎ রুপকার —এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (৫ অক্টোবর) সকালে আয়োজিত র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষকতার মর্যাদা, শিক্ষার মানোন্নয়ন এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান, নাগেশ্বরী উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহ্বায়ক মো. গোলাম রসুল রাজা, নাগেশ্বরী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, অধ্যক্ষ,নাগেশ্বরী কামিল (এমএ) মাদ্রাসা মোহাম্মদ শামসুদ্দিনসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, শিক্ষকরা শুধু পাঠদানই করেন না; তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, শিক্ষকদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আদর্শিক ভূমিকার মাধ্যমে আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।

র‌্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd