• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী  ইসরাফিল এর আলোচনা ও মতবিনিময় সভা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বসতি দিবস-২০২৬ উদযাপন দৈনিক গণবার্তার নাগেশ্বরী প্রতিনিধি হলেন মিরাজুল ইসলাম নাগেশ্বরী কামিল মাদ্রাসার দুই শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত ফ্যাসিবাদের দোসরদের পরিকল্পিত মিথ্যা অপপ্রচার শিকারে পরিনত হয়েছেন নারায়নগন্জ ফতুল্লা থানার ওসি মাহবুব আলম ভাণ্ডারিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: বেতন বৈষম্য দূর ও জাতীয়করণের দাবি নাগেশ্বরীতে শিক্ষক দিবস ২০২৬ উদযাপন র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষক: জাতি গড়ার নীরব কারিগর কুড়িগ্রামে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত নাগেশ্বরী থানার ওসি ফ্যাসিবাদী আওয়ামী লীগের কর্মীকে বিএনপি সাজিয়ে অপপ্রচার চালানো হচ্ছে চৌগাছা থানার ওসির বিরুদ্ধে

নাগেশ্বরী কামিল মাদ্রাসার দুই শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

 

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে সারাদেশের মাদ্রাসাসমূহের মধ্য থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ গুণী শিক্ষকদের মধ্যে নাগেশ্বরী কামিল মাদ্রাসার দুইজন সম্মানিত শিক্ষক স্থান করে নিয়েছেন। একই প্রতিষ্ঠান থেকে একসঙ্গে দুইজন শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় মাদ্রাসা পরিবারে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

আলিম-ফাজিল-কামিল পর্যায়ে দেশসেরা গুণী শিক্ষক হিসেবে ১ম স্থান অর্জন করেছেন নাগেশ্বরী কামিল মাদ্রাসার আদব বিভাগের প্রভাষক ড. আব্দুর রহিম মুকুল। একইভাবে ইবতেদায়ী পর্যায়ে দেশসেরা গুণী শিক্ষক হিসেবে ১ম স্থান অর্জন করেছেন মাদ্রাসাটির ইবতেদায়ী শিক্ষক মোছাঃ আকলিমা আক্তার।

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে তাদের এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নাগেশ্বরী কামিল মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ একই প্রতিষ্ঠান থেকে একই সঙ্গে দুইজন শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়া নিঃসন্দেহে প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। তাদের এই অর্জন ভবিষ্যতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে।

এদিকে ড. আব্দুর রহিম মুকুল ও মোছাঃ আকলিমা আক্তারের এই অসামান্য অর্জনে নাগেশ্বরী কামিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেন, এই দুই গুণী শিক্ষক ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd