সেলিম রেজা আশুলিয়া
সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবি নিয়ে শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।বুধবার ৭ অক্টোবর দুপুরে আশুলিয়ার বাইপাইল পুলিশবক্স সংলগ্নে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়,মানববন্ধন ও বিক্ষোভ করা শ্রমিকদের নিকট থেকে জানা যায়,আশুলিয়া থানার পূর্ব পার্শে অপজিট সড়কে আলিয়া মাদ্রাসা রোডে অবস্থিত ক্লথিং কার্নিভালস লিঃ এর ২ শত কর্মচারীকে অবৈধ ভাবে ছাটাই ও তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধ এর দাবি নিয়ে তারা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
সেই সাথে তাদের উপর বহিরাগত হামলার তীব্র নিন্দা জানিয়ে মালিকসহ অভিযুক্ত হামলাকারী ব্যাক্তিদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায়।শ্রমিকদের দাবি বর্তমান সময়ে কারখানা বন্ধ করলে ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করতে হবে। তারা বকেয়া বেতন না পেলে চিকিৎসা করাতে পারছেনা,উপবাসে দিনকাটছে,নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাকি দিচ্ছেনা দোকানী,ঔষধ বাকি দিচ্ছেনা ফার্মেসি থেকেসহ বিভিন্ন সমস্যা আছেন তারা।বন্ধ কারখানা চালু কর করতে হবে বকেয়া বেতন দিতে হবে এমনই স্লোগানে একটি র্যালি বের করেন।র্যালিটি বাইপাইল থেকে বের হয়ে আশুলিয়া থানা অভিমুখে রওনা হয়,এসময় সকল বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে ছিলেন পুলিশ।