• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বুড়িচংয়ে গভীর রাতে জানালা দিয়ে  বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন দশ বছর পাশাপাশি, তবুও অচেনা তানোরে জমি দখলের অভিযোগে হামলা-ভাঙচুর,থানায় লিখিত অভিযোগ সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিঃ শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আশুলিয়ার বগাবাড়ি থেকে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার -২ নাগেশ্বরীতে ‘ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন’-এর নতুন কমিটি গঠন ভাণ্ডারিয়া থানা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন বুড়িচংয়ে স্বামীর ফোন পেয়ে হাসপাতালে গিয়ে দেখেন মেয়ের মৃত লাশ, শ্বশুরবাড়ির লোকজন পলাতক কিশোরদের মাঝে ৬টি ফুটবল বিতরণ করলেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি

নাগেশ্বরীতে ‘ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন’-এর নতুন কমিটি গঠন

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

 

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার অঙ্গীকার নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন ‘ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) নাগেশ্বরী উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের সাঞ্জুয়ারভিটায় অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে মো. হাসানুর রহমান হান্নানকে সভাপতি, মো. মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক এবং মো. মাইনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ইসলামী আদর্শ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণের মাধ্যমে মানবকল্যাণে কাজ করাই এ সংগঠনের মূল লক্ষ্য। সমাজের অসচ্ছল, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সুন্দর, কল্যাণমুখী ও আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখতে চায় সংগঠনটি।

তাঁরা আরও জানান, ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি ইসলামী মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করে যাবে।

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ফাউন্ডেশনটি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd